সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

‘অসুস্থ’ এরশাদকে নেওয়া হতে পারে সিঙ্গাপুরে

নিউজ ডেস্ক২৭ নভেম্বর ২০১৮২ মিনিট পড়া
‘অসুস্থ’ এরশাদকে নেওয়া হতে পারে সিঙ্গাপুরে
সিল্কসিটিনিউজ ডেস্ক:

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ হঠাৎ ‘অসুস্থ’ হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আছেন।। তাই উন্নত চিকিৎসার জন্য শিগগিরই তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে।

এরশাদের পারিবারিক সূত্রে জানা যায়, এরশাদ এবং জাতীয় পার্টির জেষ্ঠ্য কো চেয়ারম্যান রওশন এরশাদ দুজনেই বেশ অসুস্থ। সে কারণে দলের বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিতে পারছেন না তারা। সবশেষ সোমবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় দলের বনানী কার্যালয়ে মনোনয়ন ঘোষণার সময়ও যেতে পারেননি তারা।

এমন পরিস্থিতিতে দলীয় কর্মকাণ্ড পরিচালনার জন্য এরশাদ কো চেয়ারম্যান জিএম কাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ দিতে যাচ্ছেন।

এরশাদের ঘনিষ্ঠজনরা জানান, বয়সের কারণে দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছেন এরশাদ। বিশেষ করে, তার রক্তে কখনও সোডিয়াম কমে যায়, কখনও হিমোগ্লোবিন কমে যায়। এজন্য কিছুদিন পরপরই হাসপাতালে গিয়ে তাকে রক্ত নিতে হয়। মাস খানেক আগে রক্তে সোডিয়ামের মাত্রা আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় তিনি কয়েকদিন সিএমএইচে ভর্তি ছিলেন, নিতে হয়েছিল কয়েক ব্যাগ রক্ত।

এছাড়া সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রুটিন চেকআপ করান এরশাদ। তার দুটো ভাল্বেই ছিদ্র রয়েছে। চিকিৎসকরা তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন।

তবে জাপা নেতাদের কেউ কেউ বলছেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের কয়েকদিন আগেও এরশাদ ‘অসুস্থ’ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, এবারও সেই ধরনের কিছু কি-না কে জানে।

এদিকে এরশাদের অসুস্থতা ও অন্যত্র অবস্থানকে ঘিরে সৃষ্ট জল্পনা-কল্পনার মধ্যে জাপার রাজনীতিতেও কিছু পরিবর্তন দৃশ্যমান। এরশাদের দৃশ্যমান অনুপস্থিতিতে দলে হঠাৎ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন এরশাদপত্নী রওশন এরশাদ ও দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। সূত্র: সময়ের কণ্ঠস্বর