সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

বিকালে সংবাদ সম্মেলনে আসছেন ড. কামাল

নিউজ ডেস্ক২৬ নভেম্বর ২০১৮১ মিনিট পড়া
বিকালে সংবাদ সম্মেলনে আসছেন ড. কামাল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আবারও সংবাদ সম্মেলনে আসছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

সোমবার বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে দলের পরিকল্পনা তুলে ধরা হবে।

গণফোরামের প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক জানান, আজ বিকালে জাতীয় প্রেসক্লাবে ড. কামাল আসন্ন নির্বাচনের বিভিন্ন বিষয় এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গণফোরামের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরবেন।

তিনি আরও বলেন, সংবাদ সম্মেলনে সম্প্রতি গণফোরামে যোগ দেয়া ড. রেজা কিবরিয়া দেশের অর্থনৈতিক উন্নয়নে দলের কিছু মৌলিক পরিকল্পনা তুলে ধরবেন।

এ ছাড়া কীভাবে দেশের সব মানুষের জন্য সমান সুযোগ তৈরি করা যায় এবং বৈষম্য দূর করা যায়, রেজা কিবরিয়া সে সম্পর্কে কথা বলবেন।

বিভিন্ন রাজনৈতিক দল থেকে কয়েকজন নেতা সংবাদ সম্মেলনে যোগ দিতে পারেন বলে জানা গেছে।

এর আগে গতকাল রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ড. কামাল হোসেন।

সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন এবং দলের পর্যবেক্ষণ তুলে ধরেন তিনি।