সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

জেএমবির ইয়ুথ গ্রুপের ৮ সদস্য আটক

নিউজ ডেস্ক২৬ নভেম্বর ২০১৮১ মিনিট পড়া
জেএমবির ইয়ুথ গ্রুপের ৮ সদস্য আটক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজধানীর কলাবাগান, বসুন্ধরা ও মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির আট সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আটকরা জেএমবির রেডিক্যাল ইয়ুথ গ্রুপের সদস্য।

রোববার (২৫ নভেম্বর) দিনগত রাতে র‌্যাব-১ ও ২ এর যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে জেএমবির সক্রিয় আট সদস্যকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর কারওয়ানবাজারস্থ র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান এএসপি মিজানুর রহমান।