সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

সুষ্ঠু নির্বাচন হলে ঐক্যফ্রন্টের বিজয় নিশ্চিত : ফখরুল

নিউজ ডেস্ক২৫ নভেম্বর ২০১৮১ মিনিট পড়া
সুষ্ঠু নির্বাচন হলে ঐক্যফ্রন্টের বিজয় নিশ্চিত : ফখরুল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আগামী নির্বাচনে শেষ পর্যন্ত থাকতে পারলে বিজয় সুনিশ্চিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রবিবার দুপুর ১২টায় জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে বৈঠকে বসেন ঐক্যফ্রন্টের নেতারা। বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল আরো বলেন, সরকার ও নির্বাচন কমিশন যদি কোনো বিঘ্ন না ঘটিয়ে সুষ্ঠু নির্বাচনের জন্য সহযোগিতা করে, তবে
জাতীয় ঐক্যফ্রন্টের বিজয় নিশ্চিত।

জানা গেছে, উক্ত বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বঙ্গবীর কাদের সিদ্দিকী, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী।