লাইফ স্টাইল

মিটলেস ডে-তে বেছে নিন বিকল্প খাবার

নিউজ ডেস্ক২৫ নভেম্বর ২০১৮২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আপনি কি মাংসবিহীন খাবার বেছে নিয়ে প্রোটিন খরচ নামিয়ে আনতে চান। আন্তর্জাতিক মিটলেস দিবসে আমরা আপনাকে মাংসের পরিবর্তে প্রোটিন উৎস হিসেবে বিভিন্ন মানের নিরামিষ আইটেম তুলে ধরতে চাই। যেখান থেকে আপনিও বেছে নিতে পারেন পছন্দেরটি।

মাংস গ্রহণ করেন না এমন ব্যক্তির ক্ষেত্রে প্রোটিন উৎস হিসেবে খাবার বাছাই করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। শরীরে প্রোটিন ঘাটতি নানা রোগের কারণ হতে পারে। প্রোটিনের অপর্যাপ্ততার কারণে কওয়াশিওর্কার (গ্রীষ্মপ্রধান অঞ্চলে খাদ্যে প্রোটিনের অভাবজনিত একধরনের শিশুরোগ), শীর্ণতা, মানসিক অসুস্থতা, শরীর ফোলা, অঙ্গের অকার্যকারিতা, পেশির টিস্যুর অপচয় ও সংকোচন এবং প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা দেখা দিতে পারে।

তাই মিটলেস ডে (মাংসবিহীন দিবস)-তে আপনি প্রোটিনের উৎস হিসেবে কোন কোন খাবার বেছে নিতে পারেন তার কয়েকটি নিচে দেওয়া হলো :

ডিম
প্রোটিনের একটি চমৎকার উৎস ডিম। যদি আপনি মাংসবিহীন থাকতে চান তবে ছয় গ্রাম প্রোটিন সমৃদ্ধ জনপ্রিয় খাবার হিসেবে একটি ডিমকে আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন।

শাক
এক কাপ শাকে থাকে প্রায় একটি সিদ্ধ ডিমের সমান প্রোটিন। এ ছাড়া এতে থাকে প্রোটিনের অর্ধেক ক্যালোরি। তবে পুরোপুরি পুষ্টিগুণ পেতে কাঁচা না খেয়ে স্টিমিং করে খাওয়া উচিত।

সাদা পনির
আধা কাপ সাদা পনিরে থাকে ১৪ গ্রাম প্রোটিন। এটি নিরামিষাশীদের জন্য প্রোটিনের একটি ভালো উৎস যা স্বাস্থ্যকর চর্বি সরবরাহ করে।

পেয়ারা
এই গ্রীষ্মমণ্ডলীয় ফলটির প্রতি কাপে রয়েছে চার গ্রামের বেশি প্রোটিন। এ ছাড়া রয়েছে ৯ গ্রাম আঁশ এবং কেবল ১১২ গ্রাম ক্যালোরি। চমৎকার স্বাস্থ্যকর প্রোটিনের জন্য আপনার সালাদে পেয়ারা নিতে পারেন অথবা খেতে পারেন শুধু পেয়ারা।

মটরশুটি
এক কাপ মটরশুটিতে রয়েছে এক কাপ শাকের আট গুণ প্রোটিন। ভিটামিন সি এবং ফাইবার সমৃদ্ধ মটরশুটি সহজেই আপনার খাবার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে। ভাতের সঙ্গে কিংবা স্যুপে নিতে পারেন একমুঠ মটরশুটি। অথবা খেতে পারেন স্টিমিং (বাষ্পে সিদ্ধ) করে তাতে এক চিমটি লবণ ও সামান্য মরিচ মিশিয়ে।