সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

৫ দেশের বয়কটে স্থগিত পাকিস্তানের সার্ক সম্মেলন

নিউজ ডেস্ক৩০ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
৫ দেশের বয়কটে স্থগিত পাকিস্তানের সার্ক সম্মেলন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পাঁচ সদস্য রাষ্ট্রের বয়কটের প্রেক্ষিতে নভেম্বরে অনুষ্ঠেয় সার্ক সম্মেলন স্থগিত করতে বাধ্য হয়েছে পাকিস্তান। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

 

তারা বলেছে, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাটির আট সদস্য রাষ্ট্রের মধ্যে পাঁচটিই সম্মেলন বয়কটের ঘোষণা দিয়েছে। সে কারণে সম্মেলন স্থগিত করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে দেশটি।

শুক্রবার সার্ক সম্মেলন বয়কটের ঘোষণা দেয় শ্রীলঙ্কা। তার তিন দিন আগে বাংলাদেশ, ভারত, আফগানিস্তান ও ভুটান সম্মেলন বয়কটের ঘোষণা দেয়।

 

ভারত সম্মেলন বয়কটের ঘোষণা দেয় উরি সেনাঘাঁটিতে পাকিস্তানি সন্ত্রাসীদের হামলার জেরে সীমান্তে তুমুল উত্তেজনার প্রেক্ষিতে। আর বাংলাদেশ বয়কটের ঘোষণা দেয় যুদ্ধাপরাধের বিচার প্রশ্নে পাকিস্তান নাক গলানোয়। শ্রীলঙ্কার মতোই পরিবেশ না থাকার কারণ দেখিয়ে সম্মেলনে অংশগ্রহণ না করার ইচ্ছের কথা জানায় আফগানিস্তান ও ভুটান।

সূত্র: বিবিসি বাংলা