সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

কামাল হোসেনদের কানাকড়ির দামও নেই: কাদের

নিউজ ডেস্ক২২ নভেম্বর ২০১৮১ মিনিট পড়া
কামাল হোসেনদের কানাকড়ির দামও নেই: কাদের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ড. কামাল হোসেনসহ ঐক্যফ্রন্টের অন্যান্য নেতাদের এক কানাকড়ির দামও নেই, বিএনপি তাদের ব্যবহার করছে। সবকিছু নিয়ন্ত্রণ হচ্ছে লন্ডন থেকে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে এসথেটিকা ডারমাটোলজিস্টদের আন্তর্জাতিক সেমিনারের আগে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।

ভোটকেন্দ্র পাহারার নামে উসকানিমূলক বক্তব্য দিয়ে বিএনপি দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলেও দাবি করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, জাতীয় এক্যফ্রন্ট ও বিএনপি বিভিন্ন জায়গায় আক্রমণাত্মক মন্তব্য করে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।

‘তারা বলছেন, নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্রে তিনশ থেকে চারশ নেতা-কর্মী অবস্থান করবে। আমরা যদি একইভাবে আমাদের নেতাকর্মী কেন্দ্রে অবস্থান নিতে বলি, তাহলে কি গৃহযুদ্ধ হবে?’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, নির্বাচন কমিশনের আচরণ এখনো আওয়ামী লীগের কাছে পক্ষপাতমূলক মনে হচ্ছে না। তারেক রহমানের বিষয়টি নির্বাচন কমিশনে আওয়ামী লীগ অভিযোগ করলেও গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আরপিওতে কাভার না করায় এ বিষয়ে ভিন্ন পথে সমাধান খুঁজছে তার দল।