সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

সম্পর্কে ছেদ, প্রেমিককে কুচি করে কেটে রাঁধল প্রেমিকা

নিউজ ডেস্ক২১ নভেম্বর ২০১৮১ মিনিট পড়া
সম্পর্কে ছেদ, প্রেমিককে কুচি করে কেটে রাঁধল প্রেমিকা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বেশ কয়েক বছরের সম্পর্ক। নানা ভাবে পাশে থেকেছেন প্রেমিকের। তবু এক দিন ছেড়ে চলে গেলেন সেই প্রিয়জন। আর চরম দুঃখে, হতাশায় প্রাক্তন প্রেমিকের উপরে ভয়াবহ রকমের প্রতিশোধ নিয়ে ফেললেন বছর ত্রিশের মহিলা।

সুযোগের অপেক্ষায় ছিলেন। সুযোগ মিলতেই হত্যা করলেন একদা প্রেমিককে। আর তার পর প্রাক্তন প্রেমিকের মাংস কুপিয়ে কুপিয়ে, তাই দিয়েই বানিয়ে ফেললেন বিশেষ এক আরবি ডিশ ‘মাচবুস’। ‘সুস্বাদু’ সেই খানা বেমালুম খাইয়েও দিলেন বাড়ির বাইরে কর্মরত নির্মাণ সংস্থার কর্মীদের। ইংরাজি সংবাদমাধ্যম ‘খলিজ টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, সংযুক্ত আরব আমিরশাহির আল আইনে মরক্কোর এক মহিলা এই ভয়ঙ্কর কাণ্ডটি ঘটিয়েছেন।

হত্যাকাণ্ডটি সাম্প্রতিক নয়, গত বছরের ঘটনা। হঠাৎই নিখোঁজ হয়ে যান মহিলার প্রাক্তন প্রেমিক। নিখোঁজে যুবকের ভাই এসে খোঁজখবর করতে থাকেন। কিন্তু কিছুই স্বীকার করেন না মহিলা। তদন্ত শুরু করে পুলিশ।

অবশেষে সম্প্রতি ওই মহিলার বাড়ির মিক্সার থেকে একটি দাঁত পাওয়া যায়। তাতেই শুরু হয় সন্দেহ। ডিএনএ টেস্ট করে জানা যায়, ওই দাঁত তাঁর প্রাক্তন প্রেমিকেরই। পরে চাপের মুখে তিনি স্বীকারও করেন এই খুনের কথা এবং হত্যা-পরবর্তী রান্নাবান্নার কথা। ওই মহিলাকে গ্রেফতার করেছে আল আইন পুলিশ। সূত্র: এবেলা