সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু

নিউজ ডেস্ক২০ নভেম্বর ২০১৮১ মিনিট পড়া
জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ কার্যক্রম শুরু করেছে। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশান ১ নম্বরে অবস্থিত ইমানুয়েলস মিলনায়তনে এ সাক্ষাৎকার শুরু হয়।

এ উপলক্ষে দুপুর পৌনে ১২টার দিকে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার মিলনায়তনে প্রবেশ করেন। এর পরই মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়।

জানা গেছে, জাপা থেকে ২ হাজার ৮৬৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছে। তার মধ্যে প্রাথমিক বাছাই করে ৭৮০ জন প্রার্থীর সাক্ষাৎকার নেওয়া হবে। এখান থেকে ৩০০ আসনের প্রার্থী নির্ধারণ হবে। তবে দেশের স্বার্থে পার্টির চেয়ারম্যান এরশাদ যে সিদ্ধান্ত নিবেন তা সবাইকে মেনে নিত হবেন বলে জানান দলটির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।

এর আগে গত ১১ নভেম্বর থেকে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। মনোনয়নপত্র বিক্রি চলে পরবর্তী ৫ দিন। এরই ধারাবাহিকতায় আজ মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু হলো।