সব খবর

কিডনি সুস্থ রাখতে করণীয়

নিউজ ডেস্ক২০ নভেম্বর ২০১৮১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কিডনি রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ঘন ঘন ইউরিন ইনফেকশন, অস্বাস্থ্যকর খাবার গ্রহণ, অতিরিক্ত ওজন কিডনি রোগের কারণ। কিডনি সুস্থ রাখতে নিচের বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখুন-

পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন- প্রতিদিন ৮-১০ গ্লাস পানি বা তরল খাওয়া উচিত। অতিরিক্ত ঘাম হলে পানি খাওয়ার পরিমাণ বাড়াতে হবে।

লবণ কম খান- অতিরিক্ত লবণ গ্রহণ কিডনির জন্য ক্ষতিকর। আমাদের প্রতিদিন এক চা চামচ লবণের চাহিদা থাকে। অতিরিক্ত প্রাণিজ প্রোটিন গ্রহণ থেকে বিরত থাকুন। গরু ও খাসির মাংস অতিরিক্ত খেলে কিডনির ওপর চাপ পড়ে। মাছ ও জল জাতীয় প্রোটিন খাবার তালিকায় রাখুন।

রক্তচাপ স্বাভাবিক রাখুন- রক্তচাপ ১৪০/৯০ এর বেশি হলে কিডনি রোগ হওয়ার ঝুঁকি বেড়ে যায়। রক্তচাপ ১৩০/৮০ রাখার চেষ্টা করুন। নিয়মিত ব্যায়াম ও লবণ কম গ্রহণ রক্তচাপ স্বাভাবিক রাখার জন্য জরুরি। পনির, চিপস, আচার, চানাচুর ইত্যাদি লবণসমৃদ্ধ খাবার, বিভিন্ন ফ্লেভার মেশানো খাবার, মাখন, ক্রিম, চকোলেট মিল্ক, সসেজ, চিপস, আচার, সয়াসস ইত্যাদি যে কোনো প্রসেসড খাবার অতিরিক্ত মাত্রায় গ্রহণ থেকে বিরত থাকুন।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন- নিয়মিত রক্তের সুগার পরীক্ষা করুন। মিষ্টি জাতীয় খাবার গ্রহণ এড়িয়ে চলুন।