সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ, বিজয় সুনিশ্চিত: নাসিম

নিউজ ডেস্ক১৭ নভেম্বর ২০১৮১ মিনিট পড়া
মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ, বিজয় সুনিশ্চিত: নাসিম

সিল্কসিটিনিউজ ডেস্ক:

১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন বন্টন নিয়ে মহাজোটে কোনো টানাপোড়েন নেই।ভালো-যোগ্য প্রার্থী পেলে মহাজোটের অন্য দলকে আসন ছাড়বে আওয়ামী লীগ।

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আজ শনিবার ১৪ দলের যৌথ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাসিম।

১৪ দলের সমন্বয়ক বলেন, দেশের মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তি আজ ঐক্যবদ্ধ।এই শক্তি ঐক্যবদ্ধ থেকেই নির্বাচনে অংশ নেবে। নির্বাচনে আমাদের বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের গাড়িতে আগুন দেয়ার নিন্দা জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচন থেকে পালানোর পথ খুঁজছে তারা। এসব ষড়যন্ত্র ধোপে টিকবে না।

সভায় ১৪ দলের শরিক দলগুলোর শীর্ষ নেতারা অংশ নেন।