সদ্য প্রকাশিত
দুর্ঘটনা

কুড়িগ্রামে পাট গুদামসহ ২০ দোকান পুড়ে ছাই

নিউজ ডেস্ক১৭ নভেম্বর ২০১৮১ মিনিট পড়া
কুড়িগ্রামে পাট গুদামসহ ২০ দোকান পুড়ে ছাই

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কুড়িগ্রামে ভুরুঙ্গামারী উপজেলায় আগুনে পাট গুদামসহ ২০টি দোকান পুড়ে ছাই হয়েছে।

শুক্রবার রাতে ভুরুঙ্গামারীর দফাদার বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক শট সার্কিট থেকে ভুরুঙ্গামারীর দফাদার বাজার এলাকায় ব্যবসায়ী আফজাল হোসেনের পাট গুদামে আগুন লাগে।

মুহূর্তেই তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।