সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

তফসিলের পর গ্রেফতার নেতাকর্মীদের তালিকা ইসিতে দিল বিএনপি

নিউজ ডেস্ক১৭ নভেম্বর ২০১৮১ মিনিট পড়া
তফসিলের পর গ্রেফতার নেতাকর্মীদের তালিকা ইসিতে দিল বিএনপি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর গ্রেফতার হওয়া দলীয় নেতাকর্মীদের তালিকা নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বিএনপি।

শুক্রবার বেলা ১১টার দিকে ইসিতে ৪৭২ জন নেতাকর্মীর তালিকা জমা দেন বিএনপির কেন্দ্রীয় মামলা তথ্য সংগ্রহকারী কর্মকর্তা মো. সালাহউদ্দিন খান। তালিকার সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি চিঠিও দেয়া হয়।

ইসিতে দেয়া চিঠিতে বলা হয়, ৮ নভেম্বর তফসিল ঘোষণার পর বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দলের ৪৭২ নেতাকর্মীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার করেছে। পাঁচটি এজাহারও পাওয়া গেছে। গ্রেফতার হওয়া নেতাকর্মীদের আরও তালিকা পরে জমা দেয়া হবে।

তালিকা জমা দেয়ার পর সালাহউদ্দিন খান বলেন, তফসিল পরবর্তী সময়ে বিএনপির ৪৭২ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। ইতিপূর্বে কমিশন থেকে বলা হয়, তফসিলপরবর্তী সময় কাউকে গ্রেফতার করা হবে না। কিন্তু গ্রেফতার করা হয়েছে। বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠকে তফসিলের পর গ্রেফতার হওয়া নেতাকর্মীদের নাম-পদবিসহ তালিকা জমা দিতে বলে ইসি।

তিনি বলেন, এরই পরিপ্রেক্ষিতে নেতাকর্মীদের পদবিসহ নামের তালিকা জমা দেয়া হল।