সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

বন্দুকের গুলির শব্দে খুলে গেল পাকিস্তানি মন্ত্রীর প্যান্ট (ভিডিও)

নিউজ ডেস্ক৩০ সেপ্টেম্বর ২০১৬২ মিনিট পড়া
বন্দুকের গুলির শব্দে খুলে গেল পাকিস্তানি মন্ত্রীর প্যান্ট (ভিডিও)
সিল্কসিটিনিউজ ডেস্ক:

একটা ভিডিও। যাতে দেখা গেল বন্দুকধারী নিরাপত্তারক্ষীদের সঙ্গে দাঁড়িয়ে আছেন কোনও এক শীর্ষস্তরের কর্তা। তাঁর সঙ্গে হাত মেলাতে এলেন একজন। সেইসময়ই বন্দুকের আওয়াজ। আর সঙ্গেসঙ্গেই খুলে গেল প্রথমজনের প্যান্ট। এই ভিডিওটিই এখন সোশাল মিডিয়ায় নতুন করে ভাইরাল।

 

ভাইরাল এই বলে যে যাঁর প্যান্ট খুলে গেল তিনি আর কেউ নন, তিনি নাকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তারপরই কমেন্টের ঝড়। যিনি নিজের প্যান্ট সামলাতে পারেন না, সামান্য বন্দুকের আওয়াজে প্যান্ট খুলে যায় যাঁর, তিনি আবার ভারতকে পরমাণু বোমা মেরে ধ্বংস করার হুমকি দিচ্ছেন।

 

তবে ভাইরাল ভিডিওতে যাঁর প্যান্ট খুলতে দেখা গেছে তিনিই  পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী কি না তা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে। প্রথমত ভিডিওটি বেশ পুরনো। ২০০৮ নাগাদ ইউটিউবে ভিডিওটি আপলোড করা হয়।

 

সেখানে আবার বলা হয় যাঁর প্যান্ট খুলে যেতে দেখা গেছে, তিনি পাকিস্তানের তৎকালীন প্রধান বিচারপতি আবদুল হামিদ ডোগর। তবে কেউ কেউ আবার তাঁর এই পরিচিতি নিয়েও সন্দেহপ্রকাশ করেন। তাঁদের বক্তব্য, ওই ব্যক্তি আবদুল হামিদ ডোগরও নন।

 

সে যাই হোক, ভারত-পাকিস্তান ইস্যুতে যখন এত উত্থান পতন, সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে পাকিস্তানে ঢুকে যখন জঙ্গিনিকেশ করেছে ভারতীয় সেনা, তখন এই ভিডিওটি নতুন করে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে হঠাৎ করে। হাসির খোরাক হিসেবে ভিডিওটি শেয়ার করে কমেন্টও করছেন অনেকে।