সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
মিডিয়ার সংবাদ

নয়াপল্টনে সংঘর্ষের সময় সাংবাদিক মিজান গুলিবিদ্ধ

নিউজ ডেস্ক১৫ নভেম্বর ২০১৮১ মিনিট পড়া
নয়াপল্টনে সংঘর্ষের সময় সাংবাদিক মিজান গুলিবিদ্ধ

সিল্কসিটিনিউজ ডেস্ক:  

রাজধানীর নয়াপল্টনে পুলিশ ও বিএনপি কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়েছেন দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক রুদ্র মিজান।

বুধবার দুপুরে তিনি গুলিবিদ্ধ হন। পরে ড্যাবের চিকিৎসকরা বিএনপি কার্যালয়ে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠান।

রুদ্র মিজান জানান, ‘তার শরীরে রাবার বুলেট লেগেছে, যা পুলিশ ছুড়েছিল।’


রুদ্র মিজান দৈনিক মানবজমিন পত্রিকার অপরাধ বিষয়ক প্রতিবেদক হিসেবে কাজ করছেন। পাশাপাশি গল্পকার, ছড়াকার, গীতিকার ও গবেষণায় তার খ্যাতি রয়েছে।