সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

রাজশাহীর ছয় আসনে আ.লীগের চেয়ে প্রার্থী ছাড়িয়ে যাবে বিএনপির

নিউজ ডেস্ক১৪ নভেম্বর ২০১৮৩ মিনিট পড়া
রাজশাহীর ছয় আসনে আ.লীগের চেয়ে প্রার্থী ছাড়িয়ে যাবে বিএনপির
ছবিতে-রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন আন্দোলন ও কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতি না থাকলেও মনোনয়নের বেলা বিএনপিতে প্রত্যাশীর সংখ্যাই বেশি। যদিও এই সংগঠনটি নেতা-কর্মীদের তেমন মাঠে দেখা যায়নি। কিন্তু সেই তুলনায় মনোনয়ন প্রত্যাশীদের সংখ্যই বেশি। তবে বিএনপি বলছে, কেন্দ্রীয় সিদ্ধান্ত সবাই মেনে নেবে। তাই মনোনয়ন প্রত্যাশীদের সংখ্যা বেশি হলেও সমস্যা নেই।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মনোনয়ন ফরম সংগ্রহ শুরু হয়েছে সোমবার। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঁচ হাজার টাকার বিনিময়ে তারা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করছেন।

দ্বিতীয় দিন গতকাল মঙ্গলবার সকাল থেকেই মিছিল নিয়ে মনোনয়ন প্রত্যাশীরা দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসে। স্লোগান দিয়ে, ব্যান্ড বাজিয়ে বিএনপির নেতাকর্মীরা দলের কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশের সড়কে মিছিল করে। নির্বাচনে আসার ঘোষণা এবং মনোনয়ন ফরম বিক্রিকে কেন্দ্র করে রাজশাহীর নেতারাও ঢাকা অবস্থান করছেন। মঙ্গলবার পর্যন্ত রাজশাহীর ৪০ জন নেতা ও তাদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করে।

আর এর আগে রাজশাহীর ছয়টি আসনে মনোনয়ন তুলেন আওয়ামী লীগের ৪৭ জন নেতা। সোমবার তাদের মনোনয়ন উত্তোলন ও জমা দেয়া শেষ হয়েছে।

এক নজরে রাজশাহীর ৬ আসনের মনোনয়ন প্রত্যাশীরা হলেন-

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনজন। এরা হলেন, সাবেক মন্ত্রী র‌্যারিস্টার আমিনুল হক ও যুক্তরাষ্ট্র প্রবাসী ক্যালিফোর্নিয়া বিএনপির যুগ্ম-সম্পাদক অধ্যাপক শাহাদৎ হোসেন শাহিন, কেএম সাজেদুর রহমান মারকনি।

রাজশাহী-২ (সদর) আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু।

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১২ জন। এরা হলেন, এ্যাডভোকেট কামরুল মনির, নগর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুর হক মিলন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্টু, সাবেক এমপি জাহান পান্না, মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রায়হানুল আলম ও ওয়াদুদ হাসান পিন্টু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম ও রফিকুল ইসলাম, বিএনপি নেতা ও বড়গাছি ইউপির চেয়ারম্যান সোহেল রানা, নওহাটা পৌরসভার মেয়র আলহাজ্ব শেখ মকবুল হোসেন, এ্যাডভোকেট আলহাজ্ব ড. আলমগীর মোস্তাফিজুর রহমান টমি।

রাজশাহী-৪ (বাগমারা) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আটজন। এরা হলেন, জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট তোফাজ্জল হোসেন তপু, সাবেক এমপি আবু হেনা, জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক আব্দুল গফুর, উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া, জেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক মকলেছুর রহমান ও জিয়া পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও আমেরিকা প্রবাসী ডা. জাহিদ দেওয়ান শামীম, ড্যাব নেতা আশফাকুর রহমান সেলি ও সাবেক ছাত্রনেতা আব্দুল লতিফ মুকুল।

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে দলীয় মনোনয়নপত্র তুলেছেন সাতজন। এরা হলেন, সাবেক এমপি নাদিম মোস্তফা, জেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম মন্ডল, কৃষক দলের কেন্দ্রীয় নেতা সিরাজুল করিম সনু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা আবু বকর সিদ্দিক, বিএনপি নেত্রী মাহামুদা হাবিবা, বিএনপি নেতা গোলাম সাকলাইন ও খায়রুল ইসফাক শিমুল।

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নয়জন। এরা হলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও চারঘাট উপজেলা চেয়ারম্যান আবু সাইদ চাঁদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য দেবাশীষ রায় মধু, রমেশ দত্ত, জেলা বিএনপির সহ-সভাপতি বজলুর রহমান, নুরুজ্জামান খান মানিক, ৮০ দশকের ছাত্র নেতা ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন ও জেলা যুবদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন উজ্জল, বিএনপি নেতা শাহীন মন্ডল ও লন্ডন প্রবাসী সামসুজ্জোহা।

 

স/আ