নিজস্ব প্রতিবেদক, নাটোর:
নাটোরের নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে খোরশেদ আলম (৪০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে উপজেলার বাসুদেবপুর রেল ক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত খোরশেদ আলম বাসুদেবপুর গ্রামের সমজান আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে বাসুদেবপুর রেল ক্রসিং থেকে ৫০০গজ দুরে খোরশেদ আলম গরুর খড় নিয়ে রেল লাইন পার হচ্ছিলেন। এসময় পার্বত্যপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপেস ট্রেন তাকে ধাক্কা দেয়। এসময় ধাক্কা লেগে ছিটকে ট্রেনের নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স/মি










