সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজশাহী

প্রধামন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রাজশাহীতে ছাত্রলীগের আনন্দ মিছিল

নিউজ ডেস্ক২৯ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
প্রধামন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রাজশাহীতে ছাত্রলীগের আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০তম জম্মদিন উপলক্ষে আনন্দ মিছিল করেছে রাজশাহী মহানগর ছাত্রলীগ। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী কলেজে এক আলোচনা সভা শেষে এই আনন্দ মিছিল বের করা হয়।

মিছিলটি রাজশাহী কলেজ থেকে বের হয়ে সোনাদিঘীর মোড়, জিরোপয়েন্ট, বাটার মোড়, মালো পাড়া হয়ে রাজশাহী কলেজে গিয়ে শেষ হয়।

 

রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ডাবলু সরকার।

 

আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সাধারন সম্পাদক রাজিবসহ ছাত্রলীগ কর্মীরা।
র‌্যালী শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন,  প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সামনের দিকে  এগিয়ে যাচ্ছে।ইতোমধ্যে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নিম্নমধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বনেতায় পরিণত হবেন এই প্রত্যাশা করেন বক্তারা।

স/শ