সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
জাতীয়

মনোনয়ন ফরম থেকে আ’লীগের আয় ১২ কোটিরও বেশি

নিউজ ডেস্ক১৩ নভেম্বর ২০১৮২ মিনিট পড়া
মনোনয়ন ফরম থেকে আ’লীগের আয় ১২ কোটিরও বেশি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফরম বিক্রি করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের আয় হয়েছে প্রায় ১২ কোটি ৬ লাখ ৯০ হাজার টাকা।

৩০০ আসনের বিপরীতে দলটির মনোনয়ন প্রত্যাশীরা গত ৪ দিনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৪ হাজার ২৩টি।আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সোমবার রাতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

৯ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পর দিন থেকে ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়।

টানা গত ৪ দিন ধরে ৮ বিভাগের জন্যে পৃথক ৮ টি বুথ থেকে সর্বমোট ৪ হাজার ২৩ জন মনোনয়ন সংগ্রহ করছেন আওয়ামী লীগ নেতারা।

মনোনয়ন বিতরণের শেষ দিন সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩২৩ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। মঙ্গলবারও মনোনয়ন জমা নেয়া হবে।

শেষ দিনে ঢাকা বিভাগের ৯০ টি মনোনয়ন ফরম বিক্রি করা হয়েছে। রাজশাহী বিভাগে ২৯ টি, ময়মনসিংহ বিভাগে ১৮ টি, রংপুর বিভাগে ২৬ টি, সিলেটে ৭টি, বরিশালে ৩০ টি, চট্টগ্রামে ৮৬টি ও খুলনায় ৪৬টি মনোনয়নপত্র বিক্রি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে মাহবুব উল আলম হানিফ বলেছেন, ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নেতাকর্মীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। নির্বাচনও উৎসবমুখর পরিবেশে হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশও সৃষ্টি হয়েছে। ঐক্যফ্রন্টের দাবির পরিপ্রেক্ষিতে তফসিলও পেছানো হয়েছে।’ সূত্র: যুগান্তর