সদ্য প্রকাশিত
বিচিত্র

প্লেনের মধ্যে অন্তর্বাস তুলে ধরে এ কী করছেন মহিলা যাত্রী

নিউজ ডেস্ক১২ নভেম্বর ২০১৮২ মিনিট পড়া
প্লেনের মধ্যে অন্তর্বাস তুলে ধরে এ কী করছেন মহিলা যাত্রী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দূরপাল্লার ট্রেনে বা বাসে অনেক ধরনের সহযাত্রীরই দেখা মেলে। কেউ আনন্দ দেন, কেউ বা আবার বিরক্তির উদ্রেক করেন। কিন্তু সম্প্রতি ফেসবুকে আপলোড করা এই ভিডিওটি দেখে হতভম্ব হয়ে যাওয়া ছাড়া উপায় থাকছে না।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘এক্সপ্রেস’-এর একটি প্রতিবেদন অনুযায়ী, এই ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে এক মহিলা যাত্রী ফ্লাইটের মধ্যে দু’হাতে তাঁর প্যান্টি তুলে এয়ার প্যানেলের মুখে ধরেছেন। তিনি ঘুরিয়ে ফিরিয়ে যেমন করে ধরছেন তাতে মনে হচ্ছে, তিনি অন্তর্বাসটি শুকানোরই চেষ্টা করছেন।

ভিডিওটি কয়েকটি সারির পিছন থেকে তোলা হয়েছে। এই দৃশ্য দেখে যাত্রীরা বেশ অবাকই হয়ে যান এবং ফ্লাইটের মধ্যে গুঞ্জন শুরু হয়ে যায়।

কিন্তু কারোকে তোয়াক্কা না করে সেই মহিলা নিজের মনেই বেশ অনেকক্ষণ ধরে প্লেনের ভিতরের হাওয়াতেই অন্তর্বাসটি শুকানোর কাজ করে যান।

কেউ অবশ্য মহিলাকে এই কাজ থেকে বিরত করার চেষ্টা করেননি। তবে ফেসবুকে এই ভিডিও দেখে অনেকে বিভিন্ন ধরনের কমেন্ট করেছেন।

কেউ বলছেন, এই রকম ভাবে প্লেনের কেবিনে অন্তর্বাস শুকানো অস্বাস্থ্যকর। কেন বিমানসেবিকারা এই যাত্রীকে থামালেন না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

তবে অনেকের মতে, আজকের যুগে এই কাজটির সমালোচনা করা অর্থহীন। অনেকের ধারণা, এই অন্তর্বাসটি কোনও শিশুর। বাচ্চাদের নিয়ে যাতায়াত করার অসুবিধার কথা তুলেছেন তাঁরা।

মহিলা যে নিছক মজা করার জন্য এ কাজ করেননি, তা-ই বা কে বলতে পারে। এমন সংশয়ও প্রকাশ করেছেন অনেকে।

তবে ঠিক কোন এয়ারলাইন্সের বিমানে এমন ঘটনা ঘটেছে, তা অবশ্য এখনও জানা যায়নি। সূত্র: এবেলা