সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

আ’লীগকে ১০০ আসন ছাড়তে বলবে জাতীয় পার্টি: জিএম কাদের

নিউজ ডেস্ক১২ নভেম্বর ২০১৮১ মিনিট পড়া
আ’লীগকে ১০০ আসন ছাড়তে বলবে জাতীয় পার্টি: জিএম কাদের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ক্ষমতাসীন আওয়ামী লীগের কাছে ১০০টি আসন চাইবে জাতীয় পার্টি।দলটির কো-চেয়ারম্যান জি এম কাদের সোমবার বনানীর পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের কাছে ১০০ আসন চেয়ে জাতীয় পার্টি দরকষাকষি করবে। তবে সম্মানজনক আসন পেলে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে তারা নির্বাচনে যাবেন।

জিএম কাদের বলেন, এবারের নির্বাচনেও জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করবে।

জি এম কাদের বলেন, ‘আমরা আওয়ামী লীগের কাছে ১০০ আসন চেয়েছি। আমরা চাই আওয়ামী লীগ আমাদের সম্মানজনক আসন বরাদ্দ দেবে।’

তিনি বলেন, ‘আমাদের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কাছে শুনেছি, জোটের শরিকদের আওয়ামী লীগ ৭০টি আসন দিতে চায়।’

জি এম কাদের বলেন, ‘আমাদের দলকে আওয়ামী লীগ কত আসন দিতে চায়, এ বিষয়ে এখনো ওই দলের নীতিনির্ধারকদের সঙ্গে চূড়ান্ত কথা হয়নি। তবে আমরা সম্মানজনক আসন চাইছি। এটি হলেই আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনে যাব।’

কোন প্রতীক নিয়ে নির্বাচন করবেন- জানতে চাইলে জি এম কাদের বলেন, ‘আমরা লাঙ্গল প্রতীক নিয়েই নির্বাচনে যাব।’ সূত্র: যুগান্তর