সদ্য প্রকাশিত
নাটোর

নাটোরে দুটি স্বর্ণের দোকানে ডাকাতি, ২০লক্ষাধিক টাকার মালামাল লুট

নিউজ ডেস্ক২৯ সেপ্টেম্বর ২০১৬২ মিনিট পড়া
নাটোরে দুটি স্বর্ণের দোকানে ডাকাতি, ২০লক্ষাধিক টাকার মালামাল লুট

নিজস্ব প্রতিবেদক,নাটোর:

নাটোরের হালসায় দুটি স্বর্ণের দোকানে নগদ টাকা, স্বর্ণলংকার সহ ২০লাক্ষাধিক টাকার মালামাল লুট করেছে ডাকাত দল। এসময় ডাকাত দলের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছে ৪নৈশ প্রহরী।

 

আহতরা হচ্ছে, নৈশ প্রহরী লালন হোসেন, আব্দুল হান্নান, ফজর আলী এবং আব্বাস আলী। আহতদের মধ্যে লালন হোসেন এবং আব্দুল হান্নানকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

মৌসুমী জুয়েলার্সের মালিক আব্দুল মজিদ শাহ এবং জবেদা জুয়েলার্সের মালিক সাইফুল ইসলাম জানান, গতরাত আড়াইটার দিকে সংঘবদ্ধ স্বশস্ত্র ডাকাতদল সদর উপজেলার হালসা বাজাররে মৌসুমী এবং জবেদা জুয়েলার্সের তালা কেটে ভিতরে প্রবেশ করে। পরে ট্রাক ভিড়িয়ে দোকান দুটি থেকে নগদ টাকা, স্বর্ণলংকার সহ ২০লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় তারা। এ সময় বাজারের নৈশ প্রহরীরা বাধা দিতে আসলে তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ডাকাতদল। পরে স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

 

ঘটনার সত্যতা স্বীকার করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাছাড়া সদর হাসপাতালে ভর্তিকৃত আহতদের সাথে কথা বলে পুরো ঘটনা জানার চেষ্টা করেছি। এঘটনায় থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে।

 

ওসি আরো বলেন, মালামাল উদ্ধার এবং ডাকাতদের গ্রেফতারে ইতোমধ্যে মাঠে পুলিশ কাজ করছে।

 

এদিকে, স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় হালসা বাজার উন্নয়ন কমিটি প্রতিবাদ সমাবেশ করেছে। সমাবেশে অবিলম্বে লুট হওয়া মালামাল উদ্ধার এবং ডাকাতদের গ্রেফতারে জোর দাবী জানানো হয়।

স/শ