সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

নির্বাচন পেছালে আ’লীগের আপত্তি নেই: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক১১ নভেম্বর ২০১৮১ মিনিট পড়া
নির্বাচন পেছালে আ’লীগের আপত্তি নেই: ওবায়দুল কাদের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নির্বাচন কমিশন নির্বাচন পেছানোর সিদ্ধান্ত নিলে তাতে আপত্তি করবে না আওয়ামী লীগ। দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমন মন্তব্য করেছেন।

রোববার সকালে ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন পেছাবে কি পেছাবে না সেটা নিবাচন কমিশনের ব্যাপার। কারণ সিডিউলের বিষয়টা সম্পূর্ণভাবে তাদের এখতিয়ার।

তিনি বলেন, তবে নির্বাচনের পেছানোর সময় এবং দাবিটা যৌক্তিক হতে হবে। সময় বাস্তবতার দিকে চেয়ে যথাযথ সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন- এটা আমরা প্রত্যাশা করি।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশন এটাও বলেছে- সব দলের মতামত নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

মাশরাফির বিষয়টা অনেক আগে থেকে ভাবা হচ্ছে-জানিয়ে কাদের বলেন, মাশরাফি এলাকা কাজ করছে। আর সাকিবকে দেশের স্বার্থে খেলতে বলেছেন প্রধানমন্ত্রী।

এ সময় আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবুল উল আলম হানিফ, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, একেএম এনামুল হক শামীম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রমুখ উপস্থিত ছিলেন।