সিল্কসিটিনিউজ ডেস্ক:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মুন্সীগঞ্জ-২ (টঙ্গীবাড়ী-লৌহজং) আসনে মনোনয়নপত্র কিনেন তিনি। দলীয় মনোনয়ন পেলে অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করবেন বলে জানান তিনি।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গণমাধ্যমকে জানান, শনিবার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মুন্সীগঞ্জ-২ আসনের জন্য মনোনয়নপত্র কিনেছি। আশা করছি দলীয় মনোনয়ন পাবো।
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার পদে থেকে নির্বাচনে অংশ নিতে আইনি কোন বাধ্যবাধকতা আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, এ পদে থেকে নির্বাচন করতে আইনি বাধা নেই। তবে মনোনয়ন পেলে বিতর্কের ঊর্ধ্বে থাকতে অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করব।










