সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

নিউজ ডেস্ক৯ নভেম্বর ২০১৮১ মিনিট পড়া
আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

সিল্কসিটিনিউজ ডেস্ক: 

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্য মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু করেছে ক্ষমতাসীন দলটি। উৎসবের আমেজে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা।

শুক্রবার (০৯ নভেম্বর) সকাল ১০টায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলীয় সভাপতি শেখ হাসিনার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। দলীয় সভাপতির জন্য মনোনয়ন ফরম কেনার মধ্য দিয়েই উদ্বোধন করা হয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজের এলাকা গোপালগঞ্জ-৩ আসনের জন্য একটি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রীর জন্য আরো একটি ফরম সংগ্রহ করা হলেও সেটি কোন এলাকার এখনো জানা যায়নি।

আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগ্রহী প্রার্থীদের মনোনয়ন ফরম বিক্রি করা হচ্ছে।

মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে সকাল থেকে নেতা-কর্মীদের ভিড়ে ধানমন্ডির ৩/এ এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।