সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

মার্কিন কংগ্রেসে ওবামার ভেটো বাতিল

নিউজ ডেস্ক২৯ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
মার্কিন কংগ্রেসে ওবামার ভেটো বাতিল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

৯/১১ ঘটনায় সৌদি ‍‌আরবের বিরুদ্ধে মার্কিন নাগরিকদের মামলা সংক্রান্ত বিলে প্রেসিডেন্ট বারাক ওবামার দেওয়া ভেটো বাতিল হয়ে গেছে মার্কিন কংগ্রেসে।

 

বুধবার (২৮ সেপ্টেম্বর) মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ৯৭-১ ভোটে ও নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভে ৩৪৮-৭৭ ভোটে প্রেসিডেন্টের ভেটো বাতিল হয়ে যায়।

 

ওব‍ামার শাসনামলে প্রথমবারের মতো তার ভোটো বাতিলের ঘটনা এটি। এর ফলে বিলটি আইনে পরিণত হতে বাধা থাকলো না।

 

এদিকে, কংগ্রেসে ওবামার ভেটো বাতিলের এ ঘটনাকে হতবুদ্ধিকর বলে অভিহিত করেছে হোয়াইট হাউস।

 

৯/‌১১ হামলাকারীদের অধিকাংশই সৌদি আরবের নাগরিক অভিযোগে দেশটির বিরুদ্ধে মামলার দাবি তোলেন হামলায় নিতদের পরিবার ও স্বজনেরা। পরে সিনেটে মামলার পক্ষে ‍একটি বিল পাশ হয়। কিন্তু এতে আমেরিকার জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় গত ২৩ সেপ্টেম্বর ওই বিলটিতে ভেটো দেন ওবামা।

সূত্র: বাংলা নিউজ