লাইফ স্টাইল

গোপন ইচ্ছা পূরণ হবে তুলার, অসুস্থতাকে অবহেলা করবেন না কর্কট

নিউজ ডেস্ক২৯ সেপ্টেম্বর ২০১৬৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ শুক্র ও চন্দ্র। আপনার শুভ সংখ্যা ২ ও ৬। শুভ বার সোম ও শক্র। শুভ রত্ন হীরা ও মুক্তা।

 

প্রকৃতিগতভাবে আপনি অমায়িক, বিনয়ী, মিশুক ও নিবেদিতপ্রাণ। কৌশলী ও ডিপ্লোম্যাসিতে আপনি দক্ষ। অন্যদের সহজেই প্রভাবিত ও উদ্বুদ্ধ করতে পারেন। দ্রুত চিন্তা করতে পারেন। যে কোনো পরিস্থিতি অনায়াসে উপলব্ধি করতে পারেন। অল্প সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। ভাবাবেগজনিত প্রতিক্রিয়ায় আপনি কম ভোগেন। কী করতে পারলেন না, তা নিয়ে দুশ্চিন্তা করার চেয়ে কী করা যায়, তা নিয়েই আপনি চিন্তাভাবনা করেন। উদ্যোগী হলে আপনার সাফল্যের পথ কেউ রুদ্ধ করতে পারবে না।

 

দ্বাদশ রাশির পূর্বাভাস

 

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

অনুকূল সময়কে কাজে লাগাতে চেষ্টা করুন। সৃজনশীল কাজকর্মে সাফল্য আশা করা যায়। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। শিল্প-সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত হতে পারেন। ধর্মীয় কাজকর্মের প্রতি অনুরাগ বৃদ্ধি পাবে। রোমান্স ও বিনোদন শুভ।

 

বৃষ (২১ এপ্রিল-২০ মে)

আধ্যাত্মিক চিন্তাচেতনায় সমৃদ্ধি আসতে পারে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। কোনো কারণে আবেগপ্রবণ হয়ে উঠতে পারেন। মন ভালো থাকবে। পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে।

 

মিথুন (২১ মে-২০ জুন)

গলা সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। ঠান্ডা সম্পর্কে সতর্ক থাকুন। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। কাজকর্মে উৎসাহবোধ করবেন।

 

কর্কট (২১ জুন-২০ জুলাই)

আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। বাড়িতে আত্মীয়সমাগম হতে পারে। কাউকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন। চোখ অথবা মাথাব্যথায় ভোগার আশঙ্কা আছে। কোনো ধরনের অসুস্থতাকে অবহেলা না করলেই ভালো করবেন।

 

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)

শরীর মোটামুটি ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। আত্মমর্যাদাবোধ বজায় রাখার চেষ্টা করুন। ভদ্র ও বিনয়ী আচরণ দিয়ে কাজ উদ্ধার করা সহজ হতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। রোমান্স ও বিনোদন শুভ।

 

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। ব্যয়াধিক্য দেখা দিতে পারে। শরীর ভালো না যাওয়ার আশঙ্কা আছে। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন।

 

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। বন্ধুদের কারো সহযোগিতা পেতে পারেন। কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ শুভ।

 

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

কর্মপরিবেশ অনুকূলে থাকবে। কর্মস্থলে সিনিয়রদের সহযোগিতা পাবেন। সামাজিক কাজকর্মে সম্পৃক্ত হতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। বেকারদের কারো কারো কর্মসংস্থান হতে পারে।

 

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

পেশাগত দিক ভালো যাবে। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। পড়াশোনায় মন বসাতে পারবেন। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রার যোগ আছে।

 

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

কর্মপরিবেশ খুব একটা অনুকূলে থাকবে না। কাজকর্ম বাধাগ্রস্ত হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসানের আশঙ্কা আছে। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে। বদনাম এড়িয়ে চলার চেষ্টা করুন।

 

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

প্রেম-ভালোবাসার জন্য দিনটি শুভ। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পাবেন। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে।

 

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। সীমা লঙ্ঘন করার চেষ্টা না করলেই ভালো করবেন। হঠাৎ অসুস্থবোধ করতে পারেন। আহারে-বিহারে সতর্ক থাকার চেষ্টা করুন। কর্মপরিবেশ খুব একটা অনুকূলে থাকবে না।

সূত্র: এনটিভি