সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

‘উন্নয়নের কথা বলে সরকার লাগামহীন দুর্নীতি করেছে’

নিউজ ডেস্ক৬ নভেম্বর ২০১৮২ মিনিট পড়া
‘উন্নয়নের কথা বলে সরকার লাগামহীন দুর্নীতি করেছে’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সংলাপ যদি ফন্দি হয় তাহলে দেশের মানুষ রুখে দাঁড়াবে। ২০০৮ সালে শেখ হাসিনা প্যারোলে মুক্তি নিয়ে আমেরিকায় গিয়ে বলেছেন, তিনি ক্ষমতায় গেলে ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের সব বৈধতা দেওয়া হবে। কিন্তু আমাদের নেত্রী গণতন্ত্রের মাতা বেগম জিয়া যান নাই।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভায় তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকার ১০ বছর দেশকে শোষণ করেছে উল্লেখ করে ব্যারিস্টার মওদুদ বলেন, উন্নয়নের কথা বলে লাগামহীন দুর্নীতি করেছে। নিজেদের বাঁচিয়ে রাখার জন্যই এবারও প্রহসনের নির্বাচন করতে চায়। কিন্তু এবার সেই তামাশার নির্বাচন করতে দেওয়া হবে না।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, আপনারা মাঠে নামলে সরকারের পতন ২৪ ঘণ্টার মধ্যেই হবে। একদিকে সংলাপ অন্যদিকে গ্রেপ্তার, নির্যাতন, তফসিল ঘোষণা পরস্পর বিরোধী অবস্থান থেকে আওয়ামী লীগকে সরে আসতে হবে।

সভামঞ্চে উপস্থিত রয়েছেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন, বঙ্গবীর কাদের সিদ্দিকী, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, শামসুজ্জামান দুদু, জয়নাল আবেদীন ফারুক, বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আযম খান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মাদ ইব্রাহিম প্রমুখ।