সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
রাজশাহী

গোদাগাড়ীতে জাতীয় তথ্য অধিকার দিবস পলিত

নিউজ ডেস্ক২৮ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
গোদাগাড়ীতে জাতীয় তথ্য অধিকার দিবস পলিত

গোদাগাড়ী প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ীতে জাতীয় তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১০টায় উপজেলা ক্যাম্পাস হতে রিসার্চ ইনিসিয়েটিভ্স বাংলাদেশ (রিইব) গোদাগাড়ী শাখার আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ নেওয়াজের নেতৃত্বে র‌্যালীটি গোদাগাড়ী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

 

রিসার্চ ইনিসিয়েটিভস বাংলাদেশ (রিইব) এর প্রকল্প সম্বনয়কারী বাবুল চন্দ্র সুত্রধর এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ইসহাক, আদিবাসী নেতা বিমল চন্দ্র রাজোয়ার, অনিল মারান্ডি, গনেশ মারান্ডি, রবীন্দ্রনাথ হেমব্রম, রাজশাহী জেলা রক্ষা সংগ্রাম পরিষদের সধারণ সম্পাদক জামাত খানসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

 

র‌্যালীতে পাকড়ী, রিশিকুল ও দেওপাড়া ইউনিয়নের প্রায় ৭০ জন সাওতাল আদিবাসী নারী-পুরুষ অংশগ্রহণ করে।

স/শ