সদ্য প্রকাশিত
১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের
রাজনীতি

অর্থবহ পরিবর্তনের জন্য সংলাপ হবে: ড. কামাল

নিউজ ডেস্ক১ নভেম্বর ২০১৮২ মিনিট পড়া
অর্থবহ পরিবর্তনের জন্য সংলাপ হবে: ড. কামাল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দেশের মানুষ রাজনৈতিক অবস্থার পরিবর্তন চায়।

অর্থবহ পরিবর্তনের লক্ষ্যে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। রাজধানীর বাবর রোডে কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি কাদের সিদ্দিকীর বাসায় নৈশভোজ থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি সংলাপ বিষয়ে এ আশা প্রকাশ করে।

কাদের সিদ্দিকীর বিষয়ে ড. কামাল বলেন, ‘কৃষক শ্রমিক জনতা লীগ আদর্শগতভাবে সবসময়ই ঐক্যফ্রন্টের সঙ্গে আছে এবং থাকবে। ঐক্যফ্রন্টে কৃষক শ্রমিক জনতা লীগের অবস্থান কী হবে সে বিষয়ে ৩ নভেম্বর কাদের সিদ্দিকী ব্রিফ করবেন বলেও জানান গণফোরাম সভাপতি।এর আগে বুধবার রাত ৮টার দিকে কাদের সিদ্দিকীর বাসায় নৈশভোজে অংশ নিতে যান ড. কামালসহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

গত ২৫ অক্টোবর রাতে কামাল হোসেনের বেইলি রোডের বাসায় গিয়ে তাকে দাওয়াত দিয়ে আসেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। সেদিন তিনি সাংবাদিকদের বলেছিলেন, ‘ড. কামাল হোসেন বঙ্গবন্ধুর নেতৃত্বে সংবিধান রচনা করেছেন। এখন ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট হয়েছে। আমরা এখন একসঙ্গে কাজ করতে চাই।’

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান ডা. জাফরুল্লাহ চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সভাপতি আসম আবদুর রব, সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, সুলতান মোহাম্মদ মনসুর আহম্মেদ, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, আওম শফিকউল্লাহ, সাইদুর রহমান, মোস্তাক হোসেন, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, কেন্দ্রীয় নেতা শহিদুল্লাহ কায়সার, ডা. জাহেদ উর রহমান প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।