সদ্য প্রকাশিত
তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক
রাজনীতি

রাজশাহীতে বিএনপির কালোপতাকা মিছিল: আটক চার

নিউজ ডেস্ক২১ অক্টোবর ২০১৮১ মিনিট পড়া
রাজশাহীতে বিএনপির কালোপতাকা মিছিল: আটক চার

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে বিএনপির কালোপতাকা মিছিলের সময় চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আজ রোববার সকালে নগর বিএনপির কার্যালয়ের সামনে মিছিল থেকে তাদের আটক করা হয়।

নগর পুলিশের মুখপাত্র ও সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলম আটকের বিষয়টি নিশ্চিত করে  জানান, বোয়ালিয়া থানা পুলিশ চারজনকে আটক করেছেন। প্রাথমিক অবস্থায় তাদের নাম ঠিকানা জানা নেই। পরে জানানো হবে বলে এই কর্মকর্তা জানান।

রাজশাহী মহানগর বিএনপির দফতর সম্পাদক নাজমুল ইসলাম ডিকেন সিল্কসিটিনিউজকে জানায়, চারজন ছাত্রদল নেতাকে আটক করে পুলিশ। এরা হলেন, পাপ্পু, সিহাব, জিন্না ও ইব্রাহীম।

স/আ