লাইফ স্টাইল

ড্যান কেক ডেজার্ট জিনিয়াস চ্যাম্পিয়ন মেহনাজ

নিউজ ডেস্ক২০ অক্টোবর ২০১৮১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মিষ্টিপ্রিয় বাঙ্গালীদের জন্য দেশের শীর্ষ ফুড ব্র্যান্ড ড্যান কেক আয়োজিত ‘ড্যান কেক ডেজার্ট জিনিয়াস ২০১৮’ শিরোনামে আয়োজিত ডেজার্ট তৈরীর প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হয়েছেন মেহনাজ রহমান। প্রতিযোগীতায় প্রথম ও দ্বিতীয় রানারআপ হয়েছেন উম্মে রুমানা শারমিন ও আফ্রিদ শরভনা।

চ্যাম্পিয়ন হওয়া মেহনাজ রহমান একজন সঙ্গীসহ ডেনমার্ক ঘুরে আসার সুযোগ পাবেন। আর প্রথম ও দ্বিতীয় রানারআপ পেয়েছেন যথাক্রমে ২ ও ১ লাখ টাকার চেক।

প্রথমবারের মত আয়োজিত এই প্রতিযোগীতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠানে সুস্বাদু ডেজার্ট বানিয়ে বিচারকদের মুগ্ধ করেন প্রতিযোগীরা। হাজার হাজার প্রতিযোগীর মধ্য থেকে সেরা ১০ জন প্রতিযোগীকে নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠান।

গ্র্যান্ড ফাইনালে বিচারকের দায়িত্ব ছিলেন ক্যালিনারি এক্সপার্ট আল্পনা হাবিব, ডঃ রুবিন এইচ ফারুক, মাহবুবা চৌধুরী, চিত্রনায়ক রিয়াজ, প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের স্যু-শেফ ফজলে রাব্বি, শেফ আনজারা শেখ, এবং ক্যালিনারি এক্সপার্ট আফরোজা নাজনীন সুমি।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ টি এন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, পান্ডুঘর লিঃ ও ডেন ফুডস লিঃ এর চেয়ারম্যান নাজিম উদ্দিন আহমেদ, ডেন ফুডস লিঃ এর পরিচালক খন্দকার তৌহিদুজ্জামান ও ডেন ফুডস লিঃ এর চিফ অপারেটিং অফিসার ফিরোজ আহমেদ।