সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নাটোর

নাটোরের জোড়া খুনের আসামরি আত্মসমর্পন, হাজতে প্রেরণ

নিউজ ডেস্ক২৭ সেপ্টেম্বর ২০১৬২ মিনিট পড়া
নাটোরের জোড়া খুনের আসামরি আত্মসমর্পন, হাজতে প্রেরণ

নাটোর প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় জোড়া খুনের মামলার ১৫ অভিযুক্ত আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করেছে। আদালতের বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে।

আজ মঙ্গলবার দুপরে নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল ইসলামের আদালতে অভিযুক্তরা আত্মসমর্পন করেন। আদালতের বিচারক মামলার শুনানী শেষে অভিযুক্তদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

আদালত সূত্র জানায়, গত ৪ আগষ্ট ভোর রাতে নাটোরের সিংড়ার বড়গ্রামের মোজাফ্ফর হোসেন (মোজাই ডাকাত) নামের সাবেক এক ইউপি সদস্যকে গুলি করে ও কুপিয়ে এবং তার সহোদর হাসেম আলীকে পা কেটে ফেলা আহত করলে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

এ ঘটনায় মামলার অভিযুক্ত ১৫ ব্যক্তি মঙ্গলবার নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল ইসলামের আদালতে অভিযুক্তরা আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন। বিচারক তাদের জামিন না মঞ্জুর করে সকলকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ৪ আগষ্ট ভোর রাতে নাটোরের সিংড়ায় মোজাফ্ফর হোসেন (মোজাই ডাকাত) নামের সাবেক এক ইউপি সদস্যকে গুলি করে ও কুপিয়ে এবং তার সহোদর হাসেম আলীকে পা কেটে ফেলা আহত করলে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

এছাড়া অপর সহোদর মহসিন আলীকে কুপিয়ে আহত করে। পরে ৫ আগষ্ট নিহত মোজাই ডাকাতের স্ত্রী রাবেয়া বেগম বাদী হয়ে বর্তমান ইউপি সদস্য ইউনুস আলীসহ ১৯ আসামীর নাম উল্লেখ্যসহ আরো ১৫/২০জনকে অজ্ঞাত আসামী করে সিংড়া থানায় একটি হত্যা মামলা করেন।

 

স/আ