সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অপরাধ ও দুর্নীতি

আ.লীগের কার্যালয়ের সামনে ৮টি বোমা!

নিউজ ডেস্ক৭ অক্টোবর ২০১৮১ মিনিট পড়া
আ.লীগের কার্যালয়ের সামনে ৮টি বোমা!

সিল্কসিটিনিউজ ডেস্ক: কুমিল্লার বুড়িচং উপজেলায় বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাত পৌনে ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে এসব বস্তু উদ্ধার করা হয়। স্থানীয়রা উদ্ধারকৃত বস্তুগুলো ককটেল বলে উল্লেখ করলেও পুলিশ বলছে, ‘পরীক্ষা না করে কিছুই বলা যাচ্ছে না’।

শনিবার রাত ১১টার দিকে কয়েকজন দৃর্বৃত্ত হঠাৎ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে টায়ারে আগুন দেয় এবং একটি বোমা বিস্ফোরণ ঘটায়। শব্দ শুনে লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে আটটি বোমা সদৃশ বস্তু পাওয়া যায়।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন জানান, কোনো চক্র আতঙ্ক সৃষ্টির জন্য বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারে। দ্রুত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

বুড়িচং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বোমা সদৃশ বস্তুগুলো উদ্ধার করে। বোমা বিশেষজ্ঞদের পরীক্ষার পরই নিশ্চিত হওয়া যাবে উদ্ধারকৃত বস্তুগুলো আসলে কী।

এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে বলেও জানান তিনি।