অর্থ ও বাণিজ্য

আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রফতানি শুরু

নিউজ ডেস্ক৩০ সেপ্টেম্বর ২০১৮১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে সেখানকার রাজনৈতিক নেতাদের বিরোধের জেরে টানা ২২ দিন বন্ধ থাকার পর আবারও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রফতানি শুরু হয়েছে।

শনিবার সকাল থেকে বন্দর দিয়ে ভারতে মাছ রফতানি করেছেন বাংলাদেশি ব্যবসায়ীরা।আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে আগরতলায় সেখানকার ব্যবসায়ী ও বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতাদের বৈঠক হয়েছে। ওই বৈঠকে উভয়পক্ষের সিদ্ধান্ত অনুযায়ী মাছ রফতানি কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে বিরোধের জেরে বিজেপির কয়েকজন নেতা ৫ সেপ্টেম্বর বাংলাদেশি ব্যবসায়ীদের রফতানি করা মাছ আটকে দেন। ওই দিন রফতানি করা ১০ টনেরও বেশি মাছ সন্ধ্যা পর্যন্ত আগরতলা বন্দরে আটকে থাকায় পচে যায়। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন দুই দেশের ব্যবসায়ীরা। এরপর অনির্দিষ্টকালের জন্য মাছ রফতানি বন্ধ রাখার ঘোষণা দেন বাংলাদেশি ব্যবসায়ীরা।