সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
মিডিয়ার সংবাদ

রাজধানীতে বাসচাপায় একাত্তর টিভির কর্মকর্তা নিহত

নিউজ ডেস্ক২৯ সেপ্টেম্বর ২০১৮১ মিনিট পড়া
রাজধানীতে বাসচাপায় একাত্তর টিভির কর্মকর্তা নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজধানীতে বাসচাপায় নিহত হয়েছেন বেসরকারি টেলিভিশন একাত্তরের এক কর্মকর্তা। তার দুটি পা বাসের চাকার নিচে পড়েছিল।

টেলিভিশনটির বিপণন বিভাগের কর্মকর্তা আনোয়ার হোসেন(৪০) টেলিভিশনটির বিপণন বিভাগের কর্মকর্তা ছিলেন।

পুলিশ ও তার সহকর্মীরা জানিয়েছে, তিনি শনিবার সকাল ১০টার দিকে সেনানিবাস সংলগ্ন জাহাঙ্গীর গেইট এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন।

কাফরুল থানার এসআই আবুল কালাম আজাদ বলেন, যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেল আরোহী আনোয়াকে চাপা দিয়েছিল।

গুরুতর আহত অবস্থায় আনোয়ারকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার দুটি পা বাসের চাকার নিচে পড়েছিল।

চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ১টার দিকে আনোয়ারের মৃত্যু হয় বলে একাত্তর টিভির সাংবাদিক আরিফিন শাকিল জানিয়েছেন।

এসআই আজাদ জানিয়েছেন, পুলিশ বাসটি আটক এবং চালককে গ্রেপ্তার করেছে।