নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্ট’র (বিএফইউজে) সহ-সভাপতি পদে দৈনিক জনকণ্ঠের রাজশাহী ব্যুরো প্রধান মামুন-অর-রশিদ ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নে’র (আরইউজে) সাধারণ সম্পাদক পদে দৈনিক যুগান্তরের রিপোর্টার তানজিমুল হক নির্বাচিত হওয়ায় তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি (আরসিআরইউ)। মঙ্গলবার দুপুর ১২ টায় আরইউজে কার্যালয়ে এ শুভেচ্ছা জানানো হয়।
আরসিআরইউ’র সভাপতি শামসুননাহার সুইটি ও সাধারণ সম্পাদক মীম ওবাইদুল্লাহ’র নেতৃত্বে এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক বাবর মাহমুদ, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান নূর, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোফাজ্জল বিদ্যুৎ, সদস্য নাজমুন নাহার নেহা, হাদিসুর রহমান, সহযোগী সদস্য কামরুল ইসলাম, মেহেদী হোসেন, মাহবুব হোসেন প্রমুখ।
এ সময় বিএফইউজে’র সহ-সভাপতি মামুন-অর-রশিদ বলেন, রাজশাহী কলেজে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়টিতে পাঠদান নেই। কিন্তু রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি সাংবাদিকতা ও শিক্ষা চর্চার একটি আদর্শ কেন্দ্রে পরিণত হয়েছে। আমি সবসময়ই এই সংগঠনের পাশে ছিলাম। আমি মনে করি এই সংগঠন আমার। তোমাদের প্রতি আমার আহ্বান তোমরা সবকিছুর উপরে পড়াশোনায় মনোযোগী হবে। এ সময় ভবিষ্যতে সকল ধরণের প্রয়োজনীয় সাহায্য সহযোগিতার আশ্বাস দেন তিনি।

আরইউজে সাধারণ সম্পাদক তানজিমুল হক বলেন, আরইউজে নির্বাচনের সময় রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি যেভাবে আমার পাশে দাড়িয়েছে তা অনন্য। আমি আবেগাপ্লুত ও কৃতজ্ঞ তোমাদের প্রতি। যেকোনো প্রয়োজনে আমি তোমাদের পাশে থাকার চেষ্টা করব। তোমাদের প্রতি আমার নির্দেশনা থাকবে তোমরা পড়াশোনা করবে। মনে রাখবে, যে ভালো পাঠক; সেই ভাল লেখক। আমি তোমাদের সমৃদ্ধি কামনা করি।এ সময় তারা আরসিআরইউ’র কার্যক্রমকে গতিশীল করতে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
স/শা










