সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

ভোলাহাটে আ.লীগ মনোনয়ন প্রত্যাশীর মোটরসাইকেল শোডাউন

নিউজ ডেস্ক২৪ সেপ্টেম্বর ২০১৮১ মিনিট পড়া
ভোলাহাটে আ.লীগ মনোনয়ন প্রত্যাশীর মোটরসাইকেল শোডাউন

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. আশরাফুল হক চুনুর নির্বাচনী মটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলার হোসেনভিটা থেকে এই মটরসাইকেল শোডাউন শুরু হয়। এতে প্রায় সাত শতাধিক মটরসাইকেল নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় নেতাকর্মীরা স্লোগানের মাধ্যমে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের নানামুখি উন্নয়নের চিত্র তুলে ধরেন। শোডাউনটি গোমস্তাপুর উপজেলার রহনপুরে গিয়ে শেষ হয়। শোডাউন শেষে সংক্ষিপ্ত সমাবেশে আশারাফুল হক চুনু ছাড়াও বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল, ভোলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোনায়েম হক নিখিল, গোহালবাড়ি ইউপি আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক নিয়ামত আলী, দলদলি ইউনিয়ন সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আরজেদ আলী ভুটু, জামবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমীন আয়রনসহ অন্যরা।

স/শা