অর্থ ও বাণিজ্য

রেমিট্যান্স এ্যাওয়ার্ড অর্জন করল জনতা ব্যাংক

নিউজ ডেস্ক২৩ সেপ্টেম্বর ২০১৮১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সর্বোচ্চ রেমিট্যান্স আহরনকারী ব্যাংক হিসেবে মনোনীত হওয়ায় বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স এ্যাওয়ার্ড-২০১৭ অর্জন করেছে জনতা ব্যাংক লিমিটেড।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি মিলনায়তনে এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছ থেকে এ্যাওয়ার্ড গ্রহণ করেন জনতা ব্যাংকের সিইও এ্যান্ড এমডি মো. আব্দুছ ছালাম আজাদ।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব কামরুন নাহার আহমেদ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।