সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

বাইকে করে ঘোরার নামে নির্জনে প্রেমিকাকে ধর্ষণ, অন্তঃসত্ত্বা যুবতী

নিউজ ডেস্ক২২ সেপ্টেম্বর ২০১৮২ মিনিট পড়া
বাইকে করে ঘোরার নামে নির্জনে প্রেমিকাকে ধর্ষণ, অন্তঃসত্ত্বা যুবতী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

প্রেমিকের বিরুদ্ধে ‘ধর্ষণের’ অভিযোগ আনল প্রেমিকা। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত প্রেমিককে। অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় আলাপের পর তৈরি হয়েছিল গভীর সম্পর্ক। তার জেরেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন যুবতী। কিন্তু বিয়ে করতে অস্বীকার করছেন ওই যুবক। এই ঘটনায় দক্ষিণ কলকাতার গড়ফা থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা।

ওই যুবতী জানিয়েছেন, মাস ছয়েক আগে সোশ্যাল মিডিয়ায় সমর মণ্ডল নামে ওই যুবকের সঙ্গে তাঁর আলাপ হয়। কসবা থানা এলাকার বাসিন্দা সমর মণ্ডল। আলাপের পর থেকে প্রায় প্রতিদিন-ই সমরের সঙ্গে কথাবার্তা হত তাঁর। ধীরে ধীরে তাঁদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

নির্যাতিতা যুবতীর অভিযোগ, তাঁকে বিয়ে করবেন বলে আশ্বাস দিয়েছিল সমর। মিথ্যে বিয়ের প্রতিশ্রুতি দিয়েই তাঁর সঙ্গে ঘনিষ্ঠ হত সে। ঘোরার অছিলায় বাইকে করে নানা জায়গায় নিয়ে যেত। তারপর কোনও নির্জন স্থানে গিয়ে জোর করে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করত। এর জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। কিন্তু, সেকথা জানালে বেঁকে বসে অভিযুক্ত। ওই যুবতীকে বিয়ে করতে অস্বীকার করে সমর। এমনকি নির্যাতিতার সঙ্গে সমস্তরকম যোগাযোগও বন্ধ করে দেয়। যুবতী জানিয়েছেন, তিনি দিনের পর দিন ফোন করে যেতেন। কিন্তু ফোন ধরত না তাঁর প্রেমিক সমর।

তারপরই বৃহস্পতিবার গড়ফা থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। ৪১৭ ও ৩৭৬ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। অভিযোগের ভিত্তিতে রাতেই বাড়ি থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। শুক্রবার অভিযুক্তকে আলিপুর আদালতে তোলা হলে বিচারক ৩ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।