লাইফ স্টাইল

এবার বাজারে আসছে গোবরের সাবান

নিউজ ডেস্ক২০ সেপ্টেম্বর ২০১৮১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

এবার অনলাইনে পাওয়া যাবে গোবরের সাবান, গোমূত্রের শ্যাম্পু। ঘুঁটে কিংবা গোমূত্র অনেক আগেই অনলাইনে কেনাবেচা শুরু হয়েছিল। এবার এলো গোবরের সাবান। আরএসএস পরিচালিত ফার্মেসি সংস্থা দীনদয়াল ধাম বাজারে নিয়ে আসছে এ গোবরের সাবান।

দীনদয়াল ধামের উদ্যোগে এবার জনপ্রিয় ই-কমার্স সংস্থা আমাজনেও কেনা যাবে গোবরের সাবান। সেই সঙ্গে অনলাইনে মিলবে ভেষজ জিনিস দিয়ে তৈরি নানা প্রসাধনী ও মেডিকেল প্রোডাক্টও।

আরএসএস পরিচালিত ফার্মেসি সংস্থা দীনদয়াল ধাম বিক্রি করবে ৩০ রকমের পণ্য, যা শরীরের জন্য অত্যন্ত উপকারী বলে দাবি করা হয়েছে।

দীনদয়াল ধামের সহসচিব মনিশ গুপ্ত জানান, সাধারণ মানুষের চাহিদার কথা মাথায় রেখেই বিভিন্ন রকম আয়ুর্বেদিক পণ্য প্রস্তুত করা হচ্ছে। গোমূত্রের তৈরি জিনিসের চাহিদা ক্রমেই আরও বাড়বে বলেও দাবি মনিশ গুপ্তের।