নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে ট্রাকের ধাক্কায় এক পুলিশ কনস্টেবলের ভাই নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন । রোববার বেলা ১২টার দিকে নগরীর নওদাপাড়া আমচত্বর এলাকায় বিআরটিএ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিবুল ইসলাম (২৫) গোদাগাড়ী উপজেলার মহাদেবপুরের আসগর আলীর ছেলে এবং মালোপাড়া পুলিশ ফাঁড়ির পুলিশ কনস্টেবল আশরাফুল ইসলামের চাচাতো ভাই। এ ঘটনায় রাকিবুলের বন্ধু আহত সাকিব হোসেন (২১) গোদাগাড়ী বামনাহাল এলাকার মাইনুল ইসলামের ছেলে।

শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান সিল্কসিটি নিউজকে জানান, মোটরসাইক যোগে রাজশাহী হয়ে নাটোরের উদ্দেশ্যে যাওয়ার পথে নওদাপাড়া আমচত্বর বিআরটিএ অফিসের সামনে পৌছালে একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক রাকিবুলকে মৃত ঘোষণা করেন। সাকিবের অবস্থা গুরুতর না হওয়ায় তাকে রামেক হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়।
তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের চাচাতো ভাই মালোপাড়া পুলিশ ফাঁড়ির কনস্টেবল আশরাফুল ইসলাম হাসপাতালে তার ভাইয়ের লাশ সনাক্ত করেছেন। এ নিয়ে নিহতের পরিবার থানায় কোন অভিযোগ করেনি। পরে নিহতের লাশ তার পরিবারকে হস্তান্ততর করা হয়।
স/অ










