সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
চাকরি

৬৪ জন কর্মকর্তাকে সহকারী সচিব পদে পদোন্নতি

নিউজ ডেস্ক১৬ সেপ্টেম্বর ২০১৮১ মিনিট পড়া
৬৪ জন কর্মকর্তাকে সহকারী সচিব পদে পদোন্নতি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সরকার ৬৪ জন প্রশাসনিক বা ব্যক্তিগত কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী ৯ম গ্রেডে (২২০০০- ৫৩০৬০) সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি দিয়েছে।
বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সুপারিশের ভিত্তিতে তাদের এই পদোন্নতি প্রদান করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় ১৩ সেপ্টেম্বর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
উপসচিব নাঈমা হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পদোন্নতি প্রাপ্তদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী সচিব-ক্যাডার বহির্ভূত) পদে নিয়োগ দেয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রজ্ঞাপনটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopa.gov.bd ভিজিট করে দেখা যাবে।