নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) উপ-নির্বাচনে সাধারণ সম্পাদক পদে তানজিমুল হক নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছে রাজশাহী টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন (আরটিজেএ)। আজ শনিবার রাতে পাঠানো এক বিবৃতিতে এ অভিনন্দন জানায় সংগঠনের নেতৃবৃন্দ।
সংগঠনটি’র পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে সাংবাদিক তানজিমুল হককে অভিনন্দন জানিয়েছেন, রাজশাহী টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আহসান হাবিব অপু, সহ-সভাপতি হাবিবুর রহমান পাপ্পু, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শ্যামল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, কোষাধ্যক্ষ মাহফুজুর রহমান রুবেল, নির্বাহী সদস্য রাকিবুল হাসান রাজীব, রফিকুল ইসলাম প্রমুখ।

আজ শনিবার সকাল ১০ থেকে দুপুর ২টা পর্যন্ত রাজশাহী সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে সাধারণ সম্পাদক পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে দৈনিক যুগান্তরের রাজশাহী ব্যুরো’র নিজস্ব প্রতিবেদক তানজিমুল হক পান ৩৬ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক সমকাল ও ডিবিসি নিউজের রাজশাহী ব্যুরো প্রধান সৌরভ হাবিব পান ২৭ ভোট। রাজশাহী সাংবাদিক ইউনিয়নের মোট ৬৬ জন ভোটারের মধ্যে ৬৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
স/শা










