সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

বাল্টিমোরে অস্ত্রধারীদের হামলায় গুলিবিদ্ধ ৮

নিউজ ডেস্ক২৫ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
বাল্টিমোরে অস্ত্রধারীদের হামলায় গুলিবিদ্ধ ৮

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে অস্ত্রধারীদের গুলিতে এক শিশুসহ অন্তত ৮জন গুলিবিদ্ধ হয়েছেন।

 

স্থানীয় হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

রোববার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

 

বাল্টিমোর পুলিশের গণসংযোগ বিভাগের প্রধান টিজে স্মিথ জানান, হামলার সময় তিন অস্ত্রধারী অংশ নেয়। প্রাথমিকভাবে হামলার কারণ বা উদ্দেশ্য জানা না গেলেও তাদের খোঁজা হচ্ছে।

 

এদিকে আহতদের কারো অবস্থা গুরুতর নয় বলেও জানান তিনি।

সূত্র: বাংলা নিউজ