নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সাধারণ সম্পাদক পদে উপ-নির্বাচন অনুুষ্ঠিত হবে আগামীকাল শনিবার (১৫ সেপ্টেম্বর)। এদিন সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত ইউনিয়ন কার্যালয়ে গোপন ব্যালটে ভোটগ্রহণ করা হবে। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।
সাধারণ সম্পাদক পদে অনুষ্ঠিতব্য উপ-নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন প্রার্থী। এই দুজন প্রার্থীই নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন। যাচাই শেষে তাদের বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। সাধারণ সম্পাদক পদের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী দুই চূড়ান্ত প্রার্থী হলেন তানজিমুল হক (যুগান্তর) ও সৌরভ হাবিব (সমকাল)।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নুরুল ইসলাম সরকার আসলাম জানান, গত ২৬ আগস্ট আরইউজে’র উপ-নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছিল।
ঘোষিত তফশিল অনুযায়ী ১ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। ৪ সেপ্টেম্বর ছিল খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ ও সিদ্ধান্ত প্রদান। ৫ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ৬ ও ৭ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে দুপুর ১টা ও বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ ও জমা, ৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই ও প্রার্থী তালিকা প্রকাশ। ৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোয়নপত্র প্রত্যাহারের সময় ছিল। ১০ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।
স/শা










