সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
মিডিয়ার সংবাদ

ইকবাল হোসেনের মৃত্যুতে আরইউজে’র শোক

নিউজ ডেস্ক১২ সেপ্টেম্বর ২০১৮১ মিনিট পড়া
ইকবাল হোসেনের মৃত্যুতে আরইউজে’র শোক

নিজস্ব প্রতিবেদক:
দৈনিক সমকালের রংপুর অফিস প্রধান ইকবাল হোসেন’র মৃত্যুতে গভীর শোক জানিয়েছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)। আজ বুধবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করে সংগঠনটির নেতৃবৃন্দ।

বিবৃতিতে সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ, সহ-সভাপতি শরীফ সুমন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকি, কোষাধ্যক্ষ সরকার দুলাল মাহবুব, সদস্য মিজানুর রহমান টুকু, সামাদ খান ও জনাব আলী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বিবৃতিতে তারা উল্লেখ করেন, সাংবাদিক সমাজ তাদের একজন অন্যতম অভিভাবককে হারালো।

অপর এক বিবৃতিতে শোক জানিয়েছেন বিএফইউজে’র সহ-সভাপতি মামুন-অর-রশিদ, সদস্য জাবীদ অপু ও আনু মোস্তফা।

স/শা