সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
মিডিয়ার সংবাদ

আরইউজে সম্পাদক পদে উপ-নির্বাচনে দুই প্রার্থী চূড়ান্ত

নিউজ ডেস্ক১০ সেপ্টেম্বর ২০১৮১ মিনিট পড়া
আরইউজে সম্পাদক পদে উপ-নির্বাচনে দুই প্রার্থী চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সাধারণ সম্পাদক পদে উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য যাচাই-বাছাই শেষে দুই প্রার্থীকে চূড়ান্ত করা হয়েছে। এই দুই প্রার্থীই নির্বাচনের জন্য মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন। যাচাই শেষে তাদের বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

আগামী ১৫ সেপ্টেম্বর (শনিবার) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সাধারণ সম্পাদক পদের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী দুই চূড়ান্ত প্রার্থী হলেন, তানজিমুল হক (যুগান্তর) ও সৌরভ হাবিব (সমকাল)।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নুরুল ইসলাম সরকার আসলাম জানান, গত ২৬ আগস্ট আরইউজে’র উপ-নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছিল।

ঘোষিত তফশিল অনুযায়ী ১ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। ৪ সেপ্টেম্বর ছিল খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ ও সিদ্ধান্ত প্রদান। ৫ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ৬ ও ৭ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে দুপুর ১টা ও বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ ও জমা, ৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই ও প্রার্থী তালিকা প্রকাশ। ৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোয়নপত্র প্রত্যাহারের সময় ছিল। ১০ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হলো।

ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ১৫ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত ইউনিয়ন কার্যালয়ে গোপন ব্যালটে ভোটগ্রহণ করা হবে। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।
স/শ