সদ্য প্রকাশিত
১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের
রাজনীতি

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক বিকালে

নিউজ ডেস্ক৯ সেপ্টেম্বর ২০১৮১ মিনিট পড়া
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক বিকালে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও সুচিকিৎসাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে রোববার বিকালে বৈঠকে বসছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা।

রোববার দুপুর ৩টায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের স্থায়ী কমিটির ১০ সদস্যের এ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার বিকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের ১০ স্থায়ী কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে দেখা করবেন।

এ বিষয়ে বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের একান্ত সহকারী আব্দুস সাত্তার স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয়েছে।

এর আগেও খালেদা জিয়ার চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা।

গত ৮ ফেব্রুয়ারি ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন।

রায়ের দিন বিকাল থেকে সাবেক এ প্রধানমন্ত্রী নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন