নিজস্ব প্রতিবেদক:
১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে আগামীকাল শনিবার (৮ সেপ্টেম্বর) আলোচনা সভার আয়োজন করেছে গণসংহতি আন্দোলন রাজশাহী শাখা। আজ শুক্রবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জেলা শাখা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বিকাল চারটায় নগরীর সাহেববাজার মুনলাইট গার্ডেন সেমিনার রুমে ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জেনায়েদ সাকি। এতে
সভাপতিত্ব করবেন অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ।
গত ২৯ আগস্ট দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্রীয়ভাবে এবং বিভিন্ন জেলায় পালন করা হয়।

স/শা










